বেশি নড়াচড়া করুন, ঝুঁকি কমান
সক্রিয় থাকা আর ওজন ঠিক রাখলে অনেক ক্যান্সারের ঝুঁকি কমে।
কতটা
- সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম
- তার মানে সপ্তাহে ৫ দিন, দিনে প্রায় ৩০ মিনিট
- হাঁটা, সাইকেল চালানো, যোগব্যায়াম, ঘরের কাজ সবই হিসেব হবে
বসে থাকা কমান
- প্রতি ঘণ্টায় উঠে একটু নড়াচড়া করুন
- সিঁড়ি ব্যবহার করুন
- ফোনে কথা বলার সময় হাঁটুন
চিকিৎসার সময়
- হালকা ব্যায়াম ক্লান্তি কমাতে পারে
- আপনার জন্য কোনটা নিরাপদ, তা ডাক্তারকে জিজ্ঞেস করুন
সূত্র
- WHO: ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফ্যাক্ট শিট
- ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড: ক্যানসার প্রিভেনশন রেকমেন্ডেশনস
শুধু তথ্য, কোনো মেডিকেল পরামর্শ নয়। সবসময় নিজের ডাক্তারের সাথে কথা বলবেন।